ফের এপিনিকের নির্বাহী কমিটিতে বাংলাদেশী সুমন আহমেদ সাবির

৩ মার্চ, ২০২২ ১৩:৪৮  
ফের ফের এপিনিক কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর নির্বাহী নির্বাচনে সর্বোচ্চ ৪ হাজার ৮৪ ভোট পেয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার আগে সংগঠনটির পলিসি চেয়ার হিসেবে কাজ করছিলেন তিনি। বৃহস্পতিবার এপনিকের ৫৩ তম সম্মেলনের শেষ দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের এপিনিক বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। নির্বাচনে ৮ সদস্যের এপিনিক কার্য নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গৌরব রাজ উপাধ্যায়। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ভিনসেন্ট অ্যাচেই আতিয়েঞ্জা। কোষাধক্ষ্য কেনি হাং। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন সুমন আহমেদ সাবির, ইওসিনোবু মাতসুজাকি, ফেং লেং, পল উইলসন এবং ক্যাম জি ইয়াং। নির্বাচিত এই সদস্যরা আগামী দুই বছর এপনিক এর দায়িত্ব থাকবেন।